২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত

দুটি মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত করেছে বাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 11:01 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, আগষ্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত করেছে বাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ওই দুটি মিউচুয়াল ফান্ড হলো- গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান ও গ্রামীণ মিউচুয়াল ফান্ড টু। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এক ঘোষণায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুটি মিউচুয়াল ফান্ডের লেনদেন বন্ধ থাকবে। এসইসি আইন ১৯৭৯ এর ধারা (ক) অনুযায়ী এসইসির নির্দেশনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন স্থগিত করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, "বৃহস্পতিবার সকালে ফান্ড ট্রাস্ট কমিটি লভ্যাংশ ঘোষণা করে। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী এসইসির অনুমোদন না নেওয়ায় স্থগিতাদেশ জারি করা হয়েছে।" এ ছাড়া কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/১৬৫৭ ঘ.