২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮, ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মার্কিন দূতাবাস বন্ধ

শব-ই-কদর উপলক্ষে আগামী ২৮ অগাস্ট এবং ঈদ উল ফিতর উপলক্ষে ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 05:06 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শব-ই-কদর উপলক্ষে আগামী ২৮ অগাস্ট এবং ঈদ উল ফিতর উপলক্ষে ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে। বৃহস্পতিবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ তিন দিনে দূতাবাসের কনস্যুলার সেকশনের পাশাপাশি আমেরিকান সেন্টারের আর্চার কে ব্লাড লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারও বন্ধ থাকবে। তবে আমেরিকান নাগরিকদের জন্য ছুটির দিনেও জরুরি সেবা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এজন্য টেলিফোন করতে হবে ৮৮৫-৫৫০০ নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১০০ ঘ.