২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৭ শতাংশ কেন্দ্রে 'খুব ভালো' ভোট দেখেছে ইডব্লিউজি

স¤প্রতি সারাদেশে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৭ শতাংশ কেন্দ্রে 'খুব ভালো' ভোটগ্রহণ হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 10:32 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স¤প্রতি সারাদেশে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৭ শতাংশ কেন্দ্রে 'খুব ভালো' ভোটগ্রহণ হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা। বুধবার রাজধানীর একটি হোটেলে ইলেকশন ওয়ার্কিং গ্র"পের (ইডব্লিউজি) এই প্রতিবেদন প্রকাশ করা হয়। 'ইউপি নির্বাচন ২০১১ পর্যবেক্ষণ' শিরোনামে এই প্রতিবেদনে বলা হয়, এবার ২৯ শতাংশ কেন্দ্রে ভাল এবং ৪ শতাংশ কেন্দ্রে ভোটগ্রহণ পরিস্থিতি ছিল সাধারণ মানের। ১ শতাংশ কেন্দ্রে নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছে এবার। দুই দফায় দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে এই নির্বাচন গত জুলাই মাসে শেষ হয়। এই সময়ে ইডব্লিউজি ৩০০টি ইউনিয়নে নির্বাচন পর্যবেক্ষণ করে। এসব ইউনিয়নের ৯০০টি সংরক্ষিত পদের জন্য ২ হাজার ৯৯০ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেন, "এ নির্বাচন ভালো হয়েছে। প্রশাসন মোটামুটি নিরপেক্ষ ছিল। এটাকে বেঞ্চমার্ক ধরে অগ্রসর হলে ভবিষ্যতে আরো ভালো নির্বাচন করা সম্ভব।" শামসুল হুদা দাবি করেন, ভারতের তুলনায় বাংলাদেশে স্থানীয় নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক ভালো। ভারতে এ ধরনের নির্বাচনে ভোটারের অংশগ্রহণ থাকে ৫০ শতাংশের মতো। আর বাংলাদেশে এবার ৭০ শতাংশেরও বেশি ভোটার ইউপি নির্বাচনে ভোট দিয়েছেন। সিইসির মতে, নির্বাচনে সবচেয়ে বড় সমস্যা হলো 'ভালো' প্রার্থীর অভাব। "তবে ভালো প্রার্থী খুঁজে বের করা নির্বাচন কমিশনের কাজ নয়। ইসি কেবল ভালো প্রার্থীর নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ তৈরি করে দিতে পারে।" ইডব্লিউজির প্রতিবেদনে বলা হয়, তাদের পর্যবেক্ষণ এলাকায় ৯৯ শতাংশ ইউপিতে ভোটাররা ভয়-ভীতি ছাড়াই নির্বাচনে অংশ নিতে পেরেছে। ৯১ শতাংশ কেন্দ্রে কোনো প্রার্থী বা সমর্থককে কোনো ধরনের বৈরি পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। ৯৮ শতাংশ এলাকায় ভোটাররা সুন্দরভাবে ভোট দিয়েছেন, ফলাফল মেনে নিয়েছেন এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনো অভিযোগ করেননি। তবে ১৮ শতাংশ ইউনিয়নে নির্বাচনের পর বিজয়ী ও পরাজিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ৯৬ শতাংশ কেন্দ্রে যথাযথ নিয়ম মেনে ভোট গণনা হতে দেখেছে ইডব্লিউজির পর্যবেক্ষকরা। তবে দেড় শতাংশ কেন্দ্রে 'বেশি' অনিয়ম হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এশিয়া ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, এশিয়া ফাউন্ডেশনের আবাসিক প্রতিনিধি হাসান মজুমদার, ডেপুটি আবাসিক প্রতিনিধি সায়মা আনোয়ার, ইডব্লিউজির কো চেয়ার আবদুল আউয়াল, সুজনের বদিউল আলম মজুমদার, ডেমোক্রেসি ওয়াচের তালেয়া রহমান বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০৩৩৬ ঘ.