২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক কনস্যুলেটে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট সেবা চালু

নিউ ইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট অফিসে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ও ভিসা সেবার উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট অফিসে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ও ভিসা সেবার উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দীপু মনি মঙ্গলবার নিউ ইয়র্ক কনস্যুলেট কার্যালয়ে মেশিন রিডেবল পাসপোর্ট ও মেশিন রিডেবল ভিসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবুল মোমেন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/২১৪৫ ঘ.