২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় যুবককে পিটিয়ে হত্যা

বাগেরহাটের মংলায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

বাগেরহাট, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইশতিয়াক হোসেন (১৮) মংলার মিঠাখালী গ্রামের বাসিন্দা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার বিকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইশতিয়াকের বাবা আফজাল হোসেন সাংবাদিকদের জানান, ইশতিয়াক হোসেন সঙ্গদোষে লেখাপড়া ছেড়ে মাদকাসক্ত হয়ে পড়ে। একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা করেও তিনি তাকে নেশা থেকে ফেরানো যায়নি। তিনি বলেন, সোমবার বিকালে ইশতিয়াক বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার ভোরে স্থানীয় লোকজন তাকে কাইনমারি জোড়া সেতুর কাছে আহত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পরিবারের সদস্যরা তাকে প্রথমে মংলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এবং পরে খুলনা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মংলা থানার ওসি নিখিল চন্দ্র মন্ডল জানান, ইশতিয়াকের শরীরের বিভিন্ন স্থানে পেটানোর চিহ্ন রয়েছে। ওসি আরো বলেন, এই ঘটনায় চাঁদপাই গ্রামের 'মাদক বিক্রেতা' হাবিব মোড়লের নামোল্লেখসহ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১৪ ঘ.