কক্সবাজার, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাম্প দেওয়ার সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে মহেশখালী পৌর এলাকার ডাকবাংলোর কাছে এই দুর্ঘটনায় নিহত হন মনির আহমদ (১২) ও বান্টু দে (৪০)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মহেশখালী থানার উপ-পরিদর্শক বোধিমিত্র বড়–য়া জানান, আতাউর রহমান নামে এক ব্যক্তির একটি টায়ার মেরামতের দোকানে গাড়ির চাকায় পাম্প দেওয়ারও ব্যবস্থা রয়েছে।
দুপুর ১টার দিকে পাস্প দেওয়ার সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই দোকান মালিকের ছেলে মনির আহমদ ও পথচারী বান্টু দে'র মৃত্যু হয়।
মহেশখালী থানার ওসি হুমায়ুন কবির বলেন, এই ঘটনায় এখনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24