২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমপির ইফতারে না যাওয়ার ঘোষণা ক্র্যাবের

পেশাগত কাজে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সহযোগিতা না পাওয়ার কারণ দেখিয়ে তার আমন্ত্রণে বৃহস্পতিবারে ইফতার মাহফিলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাগত কাজে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সহযোগিতা না পাওয়ার কারণ দেখিয়ে তার আমন্ত্রণে বৃহস্পতিবারে ইফতার মাহফিলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। অপরাধ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠনের সভাপতি পারভেজ খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান কমিশনার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত অপরাধ বিষয়ক প্রতিবেদকদের পেশাগত কোনো সহযোগিতা করছেন না। "এমনকি তিনি টেলিফোন পর্যন্ত ধরেন না। ফলে সংবাদ নিশ্চিত করতে নানা সমস্যায় পড়তে হয়", বলেন তিনি। ক্র্যাবের সাধারণ সদস্যরা দীর্ঘদিন ধরে এসব অভিযোগ করে আসছেন। তাছাড়া গত কয়েকদিনে অপরাধ বিষয়ক সাত জন প্রতিবেদকের মটর সাইকেল চুরি বা ছিনতাই হয়েছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার বেনজির আহমেদের কোনো সহায়তা পাওয়া যায়নি বলেও অভিযোগ সাংবাদিকদের। এসব কারণে বুধবার ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা ডিএমপি কমিশনারের ইফতার মাহফিল বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান পারভেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৮০৩ ঘ.