২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসচিবসহ ৩৪ কর্মকর্তাকে বদলি

দুই উপসচিবকে বদলির পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগের জন্য ৩২ কর্মকর্তাকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 11:48 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই উপসচিবকে বদলির পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগের জন্য ৩২ কর্মকর্তাকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। উপসচিবদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব কামরুন নাহারকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে তসলিমা আক্তারের বদলির আদেশ বাতিল করা হয়েছে। স¤প্রতি তসলিমা আক্তারকে ওই পদে বদলি করা হয়। তিনি তার আগের পদেই দায়িত্ব পালন করবেন। ইউএনও নিয়োগের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা ৩২ কর্মকর্তার মধ্যে বগুড়া কাহালুর ইউএনও মিরাজুল ইসলাম উকিল, কুমিল্লা দেবিদ্বারের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম কবীর, রাজশাহী বাগমারা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লোকমান আহমেদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোসাম্মৎ নার্গিস মুর্শিদাকে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এ ছাড়া রংপুর গঙ্গাচড়ার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, নাটোর বড়াইগ্রামের ইউএনও মমিনুর রশিদ ও রাজশাহী তানোরের ইউএনও মেহেদী উল শহীদকে ন্যস্ত করা হয়েছে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে। অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সাবেরা আক্তার, হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোর্শেদা জামান, সুনামগঞ্জ ছাতকের সহকারী কমিশনার (ভূমি) এসএম মুনির উদ্দিন, কুমিল্লা মুরাদনগরের সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুল আলম খান এবং কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদুল ইসলামকে ইউএনও নিয়োগের জন্য সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। রাঙামাটি সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহিদুর রহমান, নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাজী মাহবুবুল আলম, ব্রাহ্মণবাড়িয়া কসবার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জহিরুল ইসলাম, খাগড়াছড়ির মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) আবু সাফায়েত মোহাম্মদ শহিদুল ইসলাম, নোয়াখালী হাতিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাম্মেল হক ও রেলপথ বিভাগের সিনিয়র সহকারী সচিব দুলাল চন্দ্র সূত্রধরকে ইউএনও নিয়োগের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল হায়াৎ মো. রফিক, রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হাফিজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদরের সহকারী কমিশনার (ভূমি) সুফিয়া আক্তার রুমি, নোয়াখালী চাটখিলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুল হক, সিলেট বিয়ানীবাজারের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিল্লুর রহমান খান, লক্ষ্মীপুর রামগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাসিম আহমদ, জামালপুর সরিষাবাড়ির সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ও হবিগঞ্জ নবিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) কাজী জিয়াউল বাসেতকে ইউএনও নিয়োগের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। নোয়াখালী সদরের সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান ও ঢাকা ভূমি আপিল বোর্ডের সিনিয়র সহকারী সচিব আবুল হোসেনকে খুলনা এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার জসিম উদ্দিন ও চট্টগ্রাম ফটিকছড়ির সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুর রউফ মিয়াকে ইউএনও নিয়োগের জন্য বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এর বাইরে বরিশাল মেহেন্দীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ উল্যাহকে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭৪৪ ঘ.