২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা-বাবার পাশে শায়িত আখতারুজ্জামান

চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক আখতারুজ্জামানকে (৬৫) তার মা-বাবার কবরের পাশে শায়িত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 10:30 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক আখতারুজ্জামানকে (৬৫) তার মা-বাবার কবরের পাশে শায়িত করা হয়েছে। বুধবার বাদ জোহর আখতারুজ্জামানের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন হয় বলে জানান ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। মঙ্গলবার বেলা সাড়ে ৪টায় আখতারজ্জামান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ায় ১৯ অগাস্ট থেকে তিনি এখানে ভর্তি ছিলেন। আখতারুজ্জামান ছিলেন একাধারে সাংবাদিক, শিক্ষক, চলচ্চিত্রকার, কাহিনীকার, চিত্রনাট্যকার, গীতিকার ও সংলাপ রচয়িতা। ১৯৮৪ সালে 'ফেরারী বসন্ত' ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র পরিচালনায় আসেন। সর্বশেষ 'সূচনা রেখার দিকে' নামে একটি চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছিলেন আখতারুজ্জামান। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক আখতারুজ্জামান পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'প্রিন্সেস টিনা খান', 'নগ্ন আগন্তুক' এবং 'পোকামাকড়ের ঘর-বসতি'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬২৭ ঘ.