ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে জাতীয় পার্টির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গলবার পার্টির বনানী কার্যালয়ে হিন্দু স¤প্র্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন।
সোমবার জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ নিয়ে প্রধামন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বলেন, যতো তাড়াতাড়ি সম্ভব অর্পিত সম্পত্তি হিন্দু স¤প্রদায়ের মাঝে ফিরিয়ে দেবেন প্রধানমন্ত্রী।
দেশের হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে এরশাদ বলেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। যে কোনো মূল্যে তা ধরে রাখতে হবে।
তিনি বলেন, "আমরা ভিন্ন ভিন্ন ধর্ম-মত বা পথের মানুষ হতে পারি। কিন্তু প্রত্যেক ধর্মের আনন্দ উৎসব আমরা সবাই সমানভাবে উপভোগ করি।"
অন্যদের মধ্যে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) শষীন কর্মকার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বাবু বীরেশ সাহা, সাংগঠনিক সম্পাদক বাবু নির্মল কুমার চ্যাটার্জি ও গুলশান-বনানী পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবু পান্না লাল দত্ত অনুষ্ঠানে বক্তব্য দেন।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার ডিফেন্স অব পাকিস্তান অর্ডিন্যান্স এবং ডিফেন্স অফ পাকিস্তান রুলস্ জারি করে। এতে ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্র"য়ারি পর্যন্ত তৎকালীন পাকিস্তানের সে সব নাগরিক দেশ ত্যাগ করে ভারত যান বা তাদের সম্পত্তি ফেলে ভারতে অবস্থান করেন, তাদের সম্পত্তি শত্র" সম্পত্তি হিসাবে ঘোষণা করা হয়।
সংসদের চলতি অধিবেশনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল পাসের জন্য ওঠার কথা রয়েছে। গত ৭ ডিসেম্বর এটি সংসদে উত্থাপন করা হয়।
আইনটি কার্যকর হলে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দারা বেদখল হয়ে যাওয়া ও সরকারের কাছে থাকা অর্পিত সম্পত্তি ফেরত পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/০০১৮ ঘ.
bdnews24