ঝিনাইদহ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক মহিলাকে খুন করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে জিন্নানগর গ্রামে নিহত হন স্বামী পরিত্যক্ত শিউলী খাতুন (২৫)। তিনি ওই গ্রামের বিশারত আলীর মেয়ে।
মহেশপুর থানার ওসি খলিলুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে টিউবওয়েলে গেলে দুর্বৃত্তরা তাকে জবাই করে পালিয়ে যায়।
তিনি আরো জানান, তিন বছর আগে শিউলীর সঙ্গে চুয়াডাঙ্গার জীবননগরের উজ্জ্বল হোসেনের বিয়ে হয়। ছয়মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়।
এরপর থেকে শিউলী বাবার বাড়ি অবস্থান করছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৯ ঘ.
bdnews24