২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে দুইজনের যাবজ্জীবন

একটি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে শেরপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 05:14 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

শেরপুর, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে শেরপুরের একটি আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে কারাভোগ করতে হবে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা মঙ্গলবার এ রায় দেন। দ-িতরা হলেন শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের আব্দুল মজিদ (৪০) এবং আকাব্বর আলী (৪৫)। রায় ঘোষণার সময় আব্দুল মজিদ কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মেতালেব, আবু শেখ ও কেনা মিয়া নামে তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়রা জজ আদালতের এপিপি মজদুল হক মিনু জানান, ২০০৪ সালের ১১ জুলাই রাতে কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের রিকশাচালক ফরহাদ আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে আসামিরা। পরদিন তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বড়ভাই মো. খলিলুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.