২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাপের কামড়ে প্রাণ গেলো সাপুড়ের

খেলা দেখানোর সময় সাপের কামড়ে মাগুরার শ্রীপুরে তহমান বিশ্বাস (৪৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 09:04 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

মাগুরা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেলা দেখানোর সময় সাপের কামড়ে মাগুরার শ্রীপুরে তহমান বিশ্বাস (৪৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় শ্রীপুর বাজারে সাপের খেলা দেখানোর সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলামসহ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তহমান সন্ধ্যায় বাজারে সাপের খেলা দেখাচ্ছিলেন। এ সময় তিনি ইচ্ছা করেই সাপের ছোবল নিজের হাত, হাঁটু ও মাথায় নেন। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা সহকর্মীরা তহমানকে গাছ-গাছড়া দিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কিছুক্ষণের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে সাইফুল জানান। তহমানের বাড়ি একই উপজেলার বারইপাড়া গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫০০ ঘ.