২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিডিবিতে ৬০৪ কোটি টাকা বকেয়া

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ৬০৪ কোটি ৯০ লাখ টাকা বিদ্যুতের বকেয়া বিল পাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), যা তাগাদা দিয়েও আদায় করা যাচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 08:47 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ৬০৪ কোটি ৯০ লাখ টাকা বিদ্যুতের বকেয়া বিল পাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), যা তাগাদা দিয়েও আদায় করা যাচ্ছে না। এর মধ্যে ৫৮ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা সরকারি, ৮৩ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত এবং ৪৬২ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বকেয়া রয়েছে। পিডিবি'র মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আব্দুহু রুহুল্লাহ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাগাদা দিয়েও এসব প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া আদায় করা যাচ্ছে না। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টি মন্ত্রণালয়ের বকেয়া রয়েছে ৫৮ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত ১৯টি প্রতিষ্ঠানের ৮৩ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা এবং ৪৬২ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা প্রায় একশ বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বকেয়া রয়েছে বলে জানান তিনি। তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানগুলোর নাম বলতে রাজি হননি পিডিবির মহাব্যবস্থাপক। বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের নাম জানিয়ে তিনি বলেন, "শিগগির এসব প্রতিষ্ঠান বকেয়া পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।" বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বেশি বকেয়া রয়েছে- ব্রাহ্মণবাড়িয়ার শাহ পরান বয়লার ও রাইস মিলের ৩৭ লাখ ৩১ হাজার ৩৭২ টাকা, রংপুরের ইনস্টিটিউট হেলথ টেকনোলজির ৩২ লাখ ৪৫ হাজার ৫৩৫ টাকা, কুমিল্লার নাঈম ফিলিং স্টেশনের ২০ লাখ ৫৫ হাজার ৬২৩ টাকা, লাকসাম অটো রাইস মিলের ৩২ লাখ ৬ হাজার ৪৫ টাকা, কিশোরগঞ্জের আফতাব বহুমুখি ফার্ম লিমিটেডের ১০ লাখ ৮০ হাজার ১২০ টাকা, চট্টগামের চিটাগাং ভেজিটেবল অয়েল ই্ন্ডাস্ট্রিজের ৫ লাখ ৪২ হাজার ৭৬৪ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৪৪০ ঘ.