২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে এক ব্যক্তির লাশ উদ্ধার

সিলেটের ওসমানীনগর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 08:42 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

সিলেট, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ওসমানীনগর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গোয়ালাবাজারে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত আব্দুল খালিক (৫৫) ওসমানীনগর থানার করণশী এলাকার প্রয়াত আকমত উল্লাহর ছেলে। গোয়ালাবাজারে খালিকের চায়ের দোকান ছিলো। শেরপুর হাইওয়ে থানার ওসি শাহিনুর রহমান জানান, মহাসড়কে খালিকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাশের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় খালিক মারা গেছে। তবে নিহতের চাচাতো ভাই গোয়লাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ দাবি করেছেন তার ভাইকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪৩৩ ঘ.