২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সড়ক দুর্ঘটনার জন্য অব্যবস্থাপনাই দায়ী'

সড়ক দুর্ঘটনার জন্য সরকারের অব্যবস্থাপনাই দায়ী। প্রতিরোধে এক হওয়ার এখনই উপযুক্ত সময়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনার জন্য সরকারের অব্যবস্থাপনাই দায়ী। প্রতিরোধে এক হওয়ার এখনই উপযুক্ত সময়। রোববার উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মরণসভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। গত ১৩ অগাস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচ জন নিহত হন। স্মরণ সভায় বক্তারা বলেন, তারেক মাসুদ ও মিশুক মুনীর ছিলেন জাতিকে স্বপ্ন দেখানোর মানুষ। তারা এদেশের সুস্থধারার চলচ্চিত্রের পথিকৃত। সরকারের অব্যবস্থাপনার কারণে তাদের মতো মেধাবিদের প্রাণ দিতে হচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এখনই সবাইকে এক হওয়া উচিত। উপযুক্ত পদক্ষেপ না নিলে এ ধরনের মৃত্যু ঠেকানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা। উদীচীর সভাপতি গোলাম মোহাম্মদ ইদুর সভাপতিত্বে চলচ্চিত্রকার মসিহ উদ্দিন শাকের, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক প্রবীর সরদার, শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক মাহামুদ সেলিম, মহানগর উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, আশরাফ আলম রতন প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২২১৯ ঘ.