ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের সামনে থেকে অস্ত্রসহ এক কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাত সাড়ে ৮টার দিকে কবির হোসেন (১৮) নামে ওই কিশোরকে একটি রিভালবার ও ছোরাসহ গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৩ এর সিনিয়র এএসপি রহমতুল্লাহ অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক মহিলাকে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ও স্বর্ণলংকার ছিনিয়ে নেওয়ার সময় কবিরকে হাতেনাতে ধরা হয়।"
কবির একজন চিহ্নিত ছিনতাইকারী বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/কেটি/এএল/২১৫৯ ঘ.
bdnews24