২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড হামলায় নিহতদের স্বজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে রোববার গণভবনে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে রোববার গণভবনে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন গ্রেনেড হামলায় আহতদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতি মণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মহিউদ্দিন খান আলমগীর, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ইফতারে উপস্থিত ছিলেন। ২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে সন্ত্রাসবিরোধী শোভাযাত্রার আগে সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই হামলায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও দলের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়। আহত হয় শাতাধিক। ইফতারে আইভি রহমানের ছেলে নাজমুল আহসান পাপন এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিগত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী আগত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমইউএস/আরএ/১৯৪১ ঘ.