ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহনের বিষয়টি তদারক করতে বলেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
একই সঙ্গে ঘরমুখো মানুষের সেবা ও টিকিট প্রাপ্তি নিশ্চিতে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ এসেছে।
রোববার স্থায়ী কমিটির ২৮তম বৈঠক শেষে কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
সংসদ ভবনের প্রচার কক্ষে এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি বলেন, "প্রতিবছরই ঈদের সময় বিভিন্ন রুটের লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা যায়। এতে দুঘর্টনা ঘটে। অতিরিক্ত যাত্রী পরিবহনের বিষয়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।"
বিআইডব্লিউটিএর সার্ভেয়ারদেরকে অতিরিক্ত যাত্রী পরিবহনের অনুমতি না দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্র"টিপূর্ণ লঞ্চকে লাইসেন্স না দেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা শেষেই জাহাজ মাস্টার ও চালক নিয়োগ দিতে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকে বলা হয়েছে।
কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, সামশুল হক চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং নসুল হামিদ বৈঠকে অংশ নেন ।
অন্যদের মধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল মান্নান হাওলাদারসহ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৮৩৮ ঘ.
bdnews24