২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বয়লার বিস্ফোরণে মা-মেয়ের মৃত্যু

রাজশাহীর তানোর উপজেলায় বয়লার বিস্ফোরণে আহত মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 12:29 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

রাজশাহী, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর তানোর উপজেলায় বয়লার বিস্ফোরণে আহত মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এরা হলেন- বাগমারার বড় বিহানলী এলাকার শফিন আলীর স্ত্রী ফরিদা বেগম (৪০) ও শরিফা খাতুন (১১)। শনিবার সকালে উপজেলার কামালপুর গ্রামের শামসুল হকের চাতালে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণ হলে ফরিদা ও শরিফা আহত হয়। তানোর থানার ওসি বজলুল হক জানান, আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মা এবং দুপুরে মেয়ে মারা যায়। ঘটনার পর চাতাল মালিক পলাতক রয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৮২৫ ঘ.