২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ যগ্ম-সচিব পদে রদবদল

জনপ্রশাসনের ১২ যুগ্ম-সচিবের পদে রদবদল হয়েছে। এদের মধ্যে তিনজনকে করা হয়েছে ওএসডি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের ১২ যুগ্ম-সচিবের পদে রদবদল হয়েছে। এদের মধ্যে তিনজনকে করা হয়েছে ওএসডি। (আরো তথ্যসহ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রোববার এসব রদবদল করা হয়। ওএসডি হওয়া তিনজন হলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিএলসিইএইচডি প্রকল্পের-২ প্রকল্প পরিচালক জায়েদুল হক মোল্লাহ, বিআইডব্লিউটিসি'র পরিচালক মোহাম্মদ ওসমান আমীন ও ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কামাল উদ্দিন আহমেদ। এ ছাড়া ওএসডি যুগ্ম-সচিব নূর জাহানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং যশোরের প্রাক্তন জেলা প্রশাসক নূরুল আমিনকে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে নূর জাহানকে বিসিকের পরিচালক এবং নূরুল আমিনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছিলো। এই দুই বদলির আদেশ বাতিল করা হয়েছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান এমএ হান্নানকে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এর আগে তাকে ডিটিসিবি'র নির্বাহী পরিচালক পদে বদলি করা হয়েছিলো। এ আদেশটিও বাতিল করা হয়েছে। ওএসডি যুগ্ম-সচিব সরওয়ার খানকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, সৈয়দ ওয়াজেদ আলীকে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের পরিচালক, শহীদুল ইসলামকে সেতু কর্তৃপক্ষের পরিচালক, রফিকুল ইসলামকে বিআইডব্লিউটিসি'র পরিচালক ও হোসনে আরা বেগমকে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক মোহাম্মদ আবু সাদেককে বিসিকের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮০২ ঘ.