চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবঞ্জের নাচোল উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল হোসেন (১০) তানোর উপজেলার মন্ডমালা গ্রামের রেজাউল হকের ছেলে।
নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন জানান, রাস্তা অতিক্রমের সময় একটি ট্রাক শাকিলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাকিল মল্লিকপুরে তার খালার বাড়ি বেড়াতে এসেছিলো।
এ ঘটনায় উত্তেজিত জনতা এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোরা ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৩০ ঘ.
bdnews24