ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সোমবার বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন করা আর সাধু লোকদের রক্ষা করার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন। এ বছর দিনটি পড়েছে ২২ অগাস্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমইউএস/এএল/১৭২৩ ঘ.
bdnews24