২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ রোজার মধ্যে শ্রমিকদের বেতন দেওয়ার দাবি

২৫ রোজার মধ্যে সব গার্মেন্টস শ্রমিকদের চলতি মাসের বেতন-বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 10:15 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৫ রোজার মধ্যে সব গার্মেন্টস শ্রমিকদের চলতি মাসের বেতন-বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। রোববার সকালে রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। লিখিত বক্তব্যে ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা বলেন, ২৫ রোজার মধ্যে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করতে মালিকরা টালবাহানা শুরু করেছে। এজন্য শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা যেকোনো সময় বিক্ষোভে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন বলেন, সরকার যদি শুধু মালিক-শ্রমিকের ওপর বিষয়টি রেখে দেয় তাহলে যেকোনো সময় অসন্তোষ সৃষ্টি হতে পারে। এ কারণে সরকারকে সচেষ্ট থাকতে হবে যাতে কোন ভিন্ন স্বার্থ গোষ্ঠী এর সুযোগ নিতে না পারে। সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ সভাপতি সুমন শেখ, কেন্দ্রীয় নেতা রাফকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/আরএ/১৬১২ ঘ.