২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে আহত ৪

বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে যেয়ে জলদস্যুদের গুলিতে আহত হয়েছে চার জেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 09:03 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

চট্টগ্রাম, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে যেয়ে জলদস্যুদের গুলিতে আহত হয়েছে চার জেলে। শনিবার প্রথম প্রহরে তিনটি মাছধরা ট্রলারে জলদস্যুরা হামলা চালায়। এ সময় জলদস্যুদের বাধা দিলে তারা জেলেদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে চার জন আহত হয়। আহত চার জনকে রোববার প্রথম প্রহরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোহাম্মদ সুমন জানিয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- মো. জামাল (২৬), আলী হোসেন (২৬), ফারুক (৩০) ও জাফর (৪০)। ডাকাতির শিকার ট্রলারের সারেং সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার প্রথম প্রহরে জেলেরা জাল ফেলে মাছ ধরার জন্য অপেক্ষা করার সময় দস্যুরা ট্রলারে লুটপাট চালায়। বাধা দিলে তারা গুলি ছুঁড়লে চার জন আহত হন। ভোরে সমুদ্র থেকে ফিরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি। সিরাজুল জানান, দস্যুরা ট্রলার থেকে ১৬টি মোবাইল ফোন সেট, আট লাখ টাকার মাছ এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে গেছে। ট্রলার তিনটি গত ১৫ অগাস্ট চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে গিয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/আরএ/১৪২৯ ঘ.