২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওপারের ধর্মঘটে রোববারও অচল আখাউড়া বন্দর

যানজট নিরসন ও রাস্তা সংস্কারসহ বিভিন্ন দাবিতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরের শ্রমিক সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 08:45 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট নিরসন ও রাস্তা সংস্কারসহ বিভিন্ন দাবিতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরের শ্রমিক সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। এর ফলে রোববার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তাানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। শনিবার থেকে এ ধর্মঘট শুরু হয়। আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল সাংবাদিকদের জানান, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে। ৯৯ শতাংশ রপ্তানিমুখী এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় কোটি টাকার পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৪২ ঘ.