গাইবান্ধা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে শনিবার রাতে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহত তৌহিদ মিয়া (২১) ওই গ্রামের সাজু মিয়ার ছেলে।
প্রেমঘটিত কারণে এ হত্যাকা- হয়েছে বলে পুলিশ দাবি করছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, রাত ৮টার দিকে তৌহিদ তাদের বাড়ির সামনে শাহীন মিয়ার মুদি দোকান বসেছিলেন। এ সময় তার প্রেমিকার বড়ভাই আনোয়ারুল ইসলাম (২২) ও তার তিন সহযোগী তাকে পাশের চাঁদপাড়া হাইস্কুল মাঠে ডেকে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
রাত সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৫ ঘ.
bdnews24