মৌলভীবাজার, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের জুড়ীতে বনবিভাগের গাছ চুরির সঙ্গে জড়িত থাকার দায়ে এক বিট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত আবদুল বারি মৌলভীবাজার বনবিভাগের জুড়ী রেঞ্জের সাগরনাল বিট কর্মকর্তা।
গত বৃহস্পতিবার সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা স্বাক্ষরিত এক এ আদেশ দেওয়া হয়।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, সাগরনাল বিট এলাকা থেকে দু'মাস আগে কয়েকটি সেগুন গাছ চুরি হয়। পরে বনবিভাগের তদন্তে চুরির ঘটনার সঙ্গে আবদুল বারির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৬ ঘ.
bdnews24