২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ভটভটি চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক ভটভটি চালক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক ভটভটি চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের সহড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম (১৯) সদর উপজেলার ধুমি হায়াতপুর গ্রামের এনামুল হকের ছেলে। শিবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সোনামসজিদ স্থল বন্দরগামী ট্রাকটি সহড়াতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা ওই ভটভটিকে ধাক্কা দিলে এনামুল ঘটনাস্থলেই নিহত হন। ময়না তদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শুক্রবার শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৭২৮ ঘ.