২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ডুবে যাওয়া এক জনের লাশ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ দুই ব্যক্তির এক জনের লাশ উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 09:52 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ দুই ব্যক্তির এক জনের লাশ উদ্ধার হয়েছে। তার নাম তারা মিয়া (৪০)। নরসিংদীর শিবপুর উপজেলার বড়ইআলগী গ্রামের তারা মিয়া গরুর বেপারী ছিলেন। আশুগঞ্জের লালপুর এলাকায় শুক্রবার ভোরে নদীতে তারা মিয়ার লাশ ভেসে ওঠে। খবর পাওয়ার পর তার পরিবারের সদস্যরা নদী থেকে লাশ তুলে নিয়ে যায় বলে ভৈরব নৌ-থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মানিক বণিক জানিয়েছেন। গত ১৬ আগস্ট সকাল ১০টার দিকে ৯ গরু ব্যবসায়ী ২১টি গরু নিয়ে ভৈরবের পুরাতন ফেরিঘাট এলাকা থেকে একটি ট্রলার নিয়ে বাশমৌজা বাজারে যাচ্ছিলো। ট্রলারটি আশুগঞ্জ মোহনায় ডুবে গেলে সাত ব্যবসায়ী সাঁতরে তীরে উঠলেও ডুবে যান। দুর্ঘটনার তিন দিনের মাথায় তারা মিয়ার লাশ পাওয়া গেলেও অন্য জন ছাত্তার মিয়ার সন্ধান এখনো মেলেনি। বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫৫০ ঘ.