২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে দুই যুবক খুন

ঢাকার কেরানীগঞ্জে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কারো পরিচয় পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকার কেরানীগঞ্জে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কারো পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ছন্দ্রিঘর বালুর মাঠে লাশ দুটি পাওয়া যায় বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার জানিয়েছেন। দুই যুবকের আনুমানিক বয়স ২৮ ও ৩০ বছর। তাদের একজনের পরনে ছাই রঙের প্যান্ট ও সাদা ফুল শার্ট ছিলো। অন্য জনের পরনে ছিলো চেক লুঙ্গি ও চেক গেঞ্জি। দুজনের দেহের বিভিন্ন স্থানে একাধিক গুলির চিহ্ন রয়েছে। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্ভবত অন্য কোথাও হত্যার পর লাশ দুটি ফেলে গেছে দুর্বৃত্তরা।" ময়নাতদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৫৪০ ঘ.