ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর বাড্ডায় হাজী মার্কেটে একটি সোয়েটার কারখানা।
শুক্রবার ভোর ৫টার দিকে 'ডাই ওয়ান নিট ওয়্যার গার্মেন্টে' আগুন লাগে বলে অগ্নিনির্বাপক বাহিনী জানায়।
অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয় তলা ওই ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনীর নয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়েছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে কামরুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৫০৬ ঘ.
bdnews24