২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ ট্রেন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে শুক্রবার সকালে যাত্রীবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 08:38 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে শুক্রবার সকালে যাত্রীবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এর ফলে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য স্থানের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার সকাল ৭টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন মাষ্টার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টা ৫৫ মিনিটে রাজশাহীগামী রাজশাহী এক্সপ্রেসের দুটি বগি স্টেশন থেকে মাত্র ১৫ গজ দূরে যাওয়ার পরই লাইনচ্যুত হয়। তিনি আরো জানান, ঘটনার পরপরই আমনুরা রেলওয়ে জংশনের উদ্ধারকারী দলকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। এর আগে গত ২৪ জুলাই রাজশাহীগামী একটি ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে ১ কিলোমিটার দূরে মহাডাঙ্গা এলাকায় লাইনচ্যুত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৩৫ ঘ.