ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের কার্যক্রমে গতিশীলতার ক্ষেত্রে দেশে সরকারি ও বিরোধী দল উভয়ই অন্তরায় হিসেবে কাজ করে বলে অনুযোগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
তিনি বৃহস্পতিবার এক গোলটেবিল আলোচনায় বলেছেন, নির্বাচন কমিশন সরকারি কোনো বিভাগ, কার্যালয় বা দপ্তরের অধীন না হলেও স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সরকার ও বিরোধী দল উভয়ই কমিশনের জন্য অন্তরায় হয়ে দাঁড়ায়।
"আর কোনো দেশে তো এরকম হয় না। আমাদের মতো করে নিজেদের কাজগুলো না সরকার পক্ষের কেউ করতে দেয়, না বিরোধী দলের কেউ", বলেন তিনি।
সিইসি সরাসরি না বললেও রাজনৈতিক টানাপোড়েনের কারণে নির্বাচন কমিশনের সা
bdnews24