২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএনপি-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝিনাইদহ শহরে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ছয় জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 08:04 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঝিনাইদহ, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ছয় জন আহত হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জেলা বিএনপি সভাপতি মসিউর রহমান অভিযোগ করেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বালিকা বিদ্যাালয়ের সামনে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় ছাত্রলীগ কর্মীদের হামলায় বিএনপির পাঁচ জন আহত হয়। গুরুতর আহত শিপলুকে সদর হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান এই বিএনপি নেতা। ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি খায়রুল ইসলাম পাল্টা অভিযোগে বলেন, তাদের সন্ত্রাস বিরোধী মিছিলে বিএনপির কর্মীরা হামলা চালালে একজন আহত হয়েছে। সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সাংবাদিকদের জানান, সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০১৩৮ ঘ.