২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পানিবন্দি হাজার পরিবার

টানা বৃষ্টির কারণে গোপালগঞ্জ শহরের নীচু এলাকায় পানি জমে বন্দি হয়ে পড়েছে হাজার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 11:35 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

গোপালগঞ্জ, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বৃষ্টির কারণে গোপালগঞ্জ শহরের নীচু এলাকায় পানি জমে বন্দি হয়ে পড়েছে হাজার পরিবার। বাসিন্দারা জানান, বাড়িঘরে পানি ঢুকে পড়ায় তাদের নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। গত ২ অগাস্ট থেকে টানা বৃষ্টির কারণে শহরের মোহাম্মদপাড়া, নিচুপাড়া, খাটরা, বেদগ্রাম, গেটপাড়া, থানাপাড়া, ব্যাংকপাড়া, মৌলভীপাড়া, চেচানিয়াকান্দি, মান্দারতলা, তেঘরিয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, এসব এলাকায় প্রায় এক হাজার বাড়ি ডুবে গেছে। মোহাম্মদপাড়ার বাসিন্দা পান্নু শেখ, জামাল খাঁ, শহিদ মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানি বেরিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির জমা পানি বাড়িঘরে ঢুকে পড়েছে। রান্না, গোসল, খাবার পানির সঙ্কটের কারণে তারা খেয়ে না খেয়ে রোজা রাখছেন বলে জানান তারা। নিচুপাড়ার বাসিন্দা রুবী বেগম জানান, ছেলেমেয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে। ঘর পানিতে ডুবে থাকার কারণে তারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না। তারপরও তারা পরীক্ষায় অংশ নিচ্ছে। তেঘরিয়া এলাকার বাসিন্দা লাবনী বেগম বলেন, এমন দুর্যোগে কষ্টের সীমা নেই। ঘরে চাল ডাল আছে। রান্না করা যাচ্ছে না। টিউবওয়েল, ট্যাপ ও বাথরুম ব্যবহার করতে পারছি না। রোজা রেখে খুব কষ্ট হচ্ছে। এ ব্যাপারে কথা বলার জন্য গোপালগঞ্জ পৌরসভার মেয়র মো. রেজাউল হক সিকদার রাজুর মোবাইল ফোনে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭২৯ ঘ.