নীলফামারী, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা কমাতে রেলপথে ৪৩টি নতুন বগি যুক্ত হচ্ছে।
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা এই বগিগুলো সরবরাহ করবে। ২৫ অগাস্ট রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে বগিগুলো হন্তান্তর করা হবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঞ্জুর-উল-আলম চৌধুরী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ কমাতেই সৈয়দপুর রেলওয়ে কারখানা এই বিশেষ উদ্যোগ নিয়েছে।
রেলপথে সংযোজনের জন্য ৪৩টি নতুন বগির কাজ পুরোদমে চলছে বলে জানান তিনি।
তিনি জানান, ৪৩টি কোচের মধ্যে ব্রডগেজ লাইনের ২৮টি ও মিটারগেজ লাইনের ১৫টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৪৫ ঘ.
bdnews24