সিলেট, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে বাস চাপায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
তার নাম মুফাজ্জল হোসেন (৫০)। তিনি তেলিবাজার এলাকার বাসিন্দা ।
রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
তামাবিল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন সাংবাদিকদের জানান, বিকেলে তেলি বাজার এলাকায় মৌলভীবাজারগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিকে থেকে আসা সিলেটগামী একটি মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মুফাজ্জল মারা যান। আহত হন মোটরসাইকেলের চালক।
তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বাসটি আটক করেছে। এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৯২০ ঘ.
bdnews24