ভোলা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-বরিশাল রুটে চলাচলকারী দু'টি ফেরিই বিকল থাকায় গত চারদিন ধরে যানবাহন পারাপার বন্ধ রয়েছে।
'অপরাজিতা' নামের ফেরিটি বিকল হয় গত ১৮ জুলাই। 'দোলনচাঁপা' বিকল হয় গত মঙ্গলবার।
এর ফলে ভোলার ভেদুরিয়া ও বরিশালের লাহারহাট ফেরিঘাটে শতাধিক মালবাহী ট্রাক, ভ্যানসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে।
ভেদুরিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. শিহাবউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যান্ত্রিক ত্র"টির কারণে ফেরি অপরাজিতা বিকল হওয়ার পর দোলনচাঁপা দিয়েই পারাপার চলছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল'র সহকারী মহা-ব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাৎক্ষণিক সঙ্কট মোকাবেলায় সড়ক ও জনপথ বিভাগ থেকে দু'টি ফেরি আনার চেষ্টা চলছে।
বৃহষ্পতিবার ভোলা ভেদুরিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে আসা মালবাহী ট্রাকের দীর্ঘ লাইন। ওইসব ট্রাকে ছোলা, চাল, ডাল, গম, লবণ, রড, সিমেন্টসহ বিভিন্ন পণ্য রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮০০ ঘ.
bdnews24