২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জলবায়ুঝুঁকি মোকাবেলায় প্রতিশ্র"তির প্রতিফলন বাস্তবে নেই'

দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নত দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তার অনেক প্রতিশ্র"তি দিলেও বাস্তবে তেমন প্রতিফলন নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নত দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তার অনেক প্রতিশ্র"তি দিলেও বাস্তবে তেমন প্রতিফলন নেই। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। তাই এদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকবিলায় প্রত্যক্ষ কার্যক্রম নিয়ে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসতে হবে।" জলবায়ু ঝুঁকি মোকাবেলায় উন্নত দেশগুলোর কাছ থেকে ১১০ দশমিক দুই মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্র"তি পেয়েছে। এর মধ্যে ডেনমার্ক এক দশমিক ছয় মিলিয়ন ডলার, ইউরোপীয় ইউনিয়ন ১০ দশমিক ৪ মিলিয়ন ডলার, সুইডেন ১১ দশমিক ৫ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৮৬ দশমিক সাত মিলিয়ন ডলার দেওয়ার কথা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকবিলায় আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানার আব্দুর রাজ্জাক। তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে উপকূলীয় এলাকায় লবণাক্ততার পরিমাণ বাড়বে। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানুষ নানা সমস্যার শিকার হবে।" 'ন্যাশনাল ভ্যালিডেশন ওয়ার্কশপ অন ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন' শিরোনামের এ কর্মশালার আয়োজন করে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো। দিনব্যাপি এ কর্মশালায় বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ও এনজিও'র প্রতিনিধিরা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯২০ ঘ.