২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নারীশ্রমিক নিহত

মাদারীপুরের রাজৈর উপজেলায় দুটি শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের সংঘর্ষে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 07:23 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

মাদারীপুর, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় দুটি শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের সংঘর্ষে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচ জন। পুলিশ জানায়, টেকেরহাট-কবিরাজপুর সড়কে রাজৈরের হোসেনপুর ইউনিয়নের বিদ্যানন্দী গ্রামে বুধবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজলী (৩০) টেকেরহাট এলাকার সুভাষ মাঝির স্ত্রী। রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টেকেরহাট থেকে একটি নছিমনে করে ৫/৬ জন যাত্রী কৃষি শ্রমিক পাইকপাড়া ইউনিয়নের দিকে যাওয়ার পথে বিদ্যানন্দী গ্রামে বিপরীত দিক থেকে আসা আরেকটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাজলীর মৃত্যু হয়। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। কাজলীর লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান রাজৈর থানার ওসি মশিউর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩২০ ঘ.