২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে শত ভরি সোনার বার আটক

শাহজালাল বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে প্রায় ১০০ ভরি স্বর্ণের বার এবং ২ কোটি ৫৮ লাখ টাকার বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে, যা অবৈধভাবে নেওয়া হচ্ছিলো বলে জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 06:16 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে প্রায় ১০০ ভরি স্বর্ণের বার এবং ২ কোটি ৫৮ লাখ টাকার বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে, যা অবৈধভাবে নেওয়া হচ্ছিলো বলে জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ। বুধবার সকাল পৌনে ৯টার দিকে কাতার এয়ারলাইন্সের দুবাইগামী একটি ফ্লাইটের যাত্রী আব্দুল গফুরের একাধিক ব্যাগ তল্লাশি করে তা পাওয়া যায় বলে জানান শুল্ক বিভাগের সহকারী কমিশনার জিয়াউর রহমান খান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গফুরের কাছে থাকা হাতব্যাগটি স্ক্যানিংয়ের সময় স্বর্ণের বারের অস্তিত্ব ধরা পড়ে। পরে হাত ব্যাগটি খুলে ১০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন প্রায় ১০০ ভরি। সোনার বার ধরা পড়ার পর বিমানের কার্গোতে উঠে যাওয়া গফুরের সুটকেসটিও নামিয়ে আনা হয়। বড় সুটকেসের ভেতরে আরেকটি ছোট সুটকেসে ইউরো, পাউন্ড, ডলারসহ ছয়টি দেশের মুদ্রা পাওয়া যায় বলে শুল্ক কর্মকর্তা জিয়াউর জানান। অবৈধভাবে এসব স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা পাচার করা হচ্ছিলো তিনি বলেন, এ বিষয়ে গফুরের বিরুদ্ধেআইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এমআই/১৫৩৩ ঘ.