২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস পাইপ লাইনের তেল চুরির দায়ে দণ্ড

হবিগঞ্জে পেট্টোবাংলার গ্যাস পাইপ লাইন থেকে তেল চুরির অভিযোগে চার জনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

হবিগঞ্জ, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে পেট্টোবাংলার গ্যাস পাইপ লাইন থেকে তেল চুরির অভিযোগে চার জনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ ক ম জহুরুল আলম তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের গুদানাইল গ্রামের ফারুক মিয়া, আমান উল্লাহ, মোহাম্মদ উল্লাহ এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের বেনু মিয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল হক চৌধুরী জানান, ২০০৭ সালের ১৫ ফেব্র"য়ারি আসামিরা মাধবপুর উপজেলার আন্দিউড়া থেকে পেট্টোবাংলার ১৪১ এম কে ভি গ্যাস পাইপ লাইন থেকে তেল চুরির চেষ্টা করে। খবর পেয়ে যৌথবাহিনী তিন জনকে আটক করে। মোহাম্মদ উল্লাহ পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই পেট্টোবাংলার আশুগঞ্জ থানার ওসি আবু সাঈদ মাহমুদ চার জনের বিরুদ্ধে মামলা করেন। গ্যাস পাইপ লাইন থেকে গ্যাস উত্তোলনের সময় পাইপ লাইনে তেলও ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৯৪৫ ঘ.