২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সালিশে গৃহবধূকে নির্যাতন

বরিশালের মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সালিশের নামে তিন সন্তানের এক জননীকে নির্যাতনের অভিযোগ ওঠেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই চেয়ারম্যানকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। জানাচ্ছেন বরিশাল প্রতিনিধি সাইদ মেমন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

সাইদ মেমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বরিশাল, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সালিশের নামে তিন সন্তানের এক জননীকে নির্যাতনের অভিযোগ ওঠেছে। ঘটনার দুই দিন পর সোমবার রিপা বেগম নামে ওই গৃহবধূকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তিন তলার নয় নম্বর ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন। অভিযুক্ত মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবদুর রশিদকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য। রশিদ বরিশাল-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের আপন চাচা। গৃহবধূ রিপার অভিযোগ সোমবার গৃহবধূ রিপা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মেয়ে তারমিনকে মারধরের অভিযোগ এনে প্রতিবেশি শাবুদ্দিন মোল্লাসহ কয়েকজনের নামে বিচারিক হাকিম আদালতে মামলা করেন তিনি। পরে বিচারক মামলাটি বিচার বিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দেন। মঙ্গলবার ওই ঘটনার সাক্ষ্য দেওয়ার জন্য আদালত থেকে নোটিস পাঠানো হয়। ২৪ জুলাই বিচারকের স্বাক্ষরিত নোটিসটি ৩০ জুলাই রিপার গ্রামের বাড়ি শ্রীপুরে পৌঁছে। গৃহবধূর অভিযোগ, নোটিসের বিষয় জানাজানি হলে ওই দিন সকালে শাবুদ্দিন মোল্ল