২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিজম সম্মেলন: প্রধানমন্ত্রী ও তার মেয়েকে মন্ত্রিসভার ধন্যবাদ

ঢাকায় দুদিনব্যাপী আন্তর্জাতিক অটিজম সম্মেলন আয়োজন ও সফলভাবে সম্পন্ন করায় প্রধানমন্ত্রী ও তার শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা হোসেন পুতুলকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় দুদিনব্যাপী আন্তর্জাতিক অটিজম সম্মেলন আয়োজন ও সফলভাবে সম্পন্ন করায় প্রধানমন্ত্রী ও তার শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা হোসেন পুতুলকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিপরিষদ বিভাগে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এ ধরণের একটি আয়োজনের প্রথম ধন্যবাদ প্রস্তাবটি উপস্থাপন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। বৈঠকে ঢাকায় একটি অটিজম বিষয়ক ইনস্টিটিউট স্থাপনে সায়মা হোসেন পুতুলের উদ্যোগ বাস্তবায়নে সম্ভাব্য সহযোগিতা দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়। এ ব্যাপারে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ জানান, অটিজম ইনস্টিটিউট স্থাপনে তাকে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা দেওয়ার ব্যাপারে মন্ত্রিসভার মনোভাব ইতিবাচক। প্রধানমন্ত্রীকন্যা সায়মা হোসেনের উদ্যোগে গত ২৫-২৬ জুলাই দক্ষিণ এশিয়ায় অটিজম বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। "অটিজম বিষয়ে বাংলাদেশে তেমন কোনো আলোচনা আগে ছিল না। কিন্তু প্রধানমন্ত্রীতনয়ার চেষ্টায় এ ধরণের একটি আয়োজনের ফলে দেশে এ বিষয়ে গণসচেতনতা সৃষ্টি হয়েছে বলে মন্ত্রিসভা মনে করে।" প্রতিমন্ত্রী হাছানের মতে, ভারতের ক্ষমতাসীন কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী এবং শ্রীলঙ্কার ফার্স্ট লেডির অংশগ্রহণ এ সম্মেলনকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছিল। "এজন্য মন্ত্রিসভার পক্ষ থেকে সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রী ও তার কন্যাকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।" হাছান মাহমুদ বলেন, "জবাবে প্রধানমন্ত্রী জানান, বিদেশ থেকে ফোনে কথা বলার সময় পুতুল সবসময় অটিজম বিষয়ে বাংলাদেশে কী হচ্ছে তা জানতে চাইতেন। এজন্য বিষয়টি নিয়ে আগে থেকেই চিন্তা ভাবনা হচিছল। সম্মেলন আয়োজন তার এ উদ্যোগকে আরো সহজ করেছে।" স