২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যানজট সৃষ্টি করে ঢাকায় যানজট নিরসনের খবর

গুরুত্বপূর্ণ সড়কে আওয়ামী লীগের জনসভার কারণে বরিশালে শনিবার ছিলো ব্যাপক যানজট। আর ওই সভায় বক্তব্যে আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ রাজধানীর যানজট নিরসনে পদক্ষেপগুলো তুলে ধরেন। অবশ্য সিটি মেয়র শওকত হোসেন হিরণ যানজটের দুর্ভোগের জন্য বরিশালবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 04:07 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

বরিশাল, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুরুত্বপূর্ণ সড়কে আওয়ামী লীগের জনসভার কারণে বরিশালে শনিবার ছিলো ব্যাপক যানজট। আর ওই সভায় বক্তব্যে আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ রাজধানীর যানজট নিরসনে পদক্ষেপগুলো তুলে ধরেন। অবশ্য সিটি মেয়র শওকত হোসেন হিরণ যানজটের দুর্ভোগের জন্য বরিশালবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকালে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জনসভা হয় সদর রোডে। অশ্বিনী কুমার হল চত্বরের সামনে হয় সভামঞ্চ। দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সড়কে জনসভায় চলায় ভোগান্তির শিকার হয় পথচারীরা। পাশাপাশি আশপাশের এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সভা শুরুর পর বরিশাল কেন্দ্রীয় কারাগারের মোড় থেকে বিবির পুকুরের পশ্চিমপাড় পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ফলে বগুড়া রোড, ফজলুল হক এভিনিউ, লাইন রোড, চকবাজারসহ শহরের অন্য প্রধান সড়কে চাপ পড়ে বেশি। সড়কে চলাচল বন্ধ হওয়ায় বরিশাল জিলা স্কুল ও সদর গার্লস স্কুলে পরীক্ষা দিয়ে বের হওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা পড়ে সঙ্কটে। প্রধান সড়ক বন্ধ পেয়ে সিটি সার্ভিসের গাড়িগুলো গলির ভেতর ঢুকে পড়ায় গলিতেও সৃষ্টি হয় যানজট। জনসভা শেষ হওয়ার পরও যানজট লেগে ছিলো। নাম প্রকাশ না করার শর্তে বরিশাল মহানগর ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সদর রোড আটকে রেখে জনসভা করায় শহরের স্বাভাবিক যান চলাচলে মারাত্মক বিঘ