২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

কক্সবাজারে সমুদ্রে নিখোঁজ হওয়া আশেক মোস্তফার (২২) লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 07:38 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

কক্সবাজার, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে সমুদ্রে নিখোঁজ হওয়া আশেক মোস্তফার (২২) লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজার টুরিস্ট পুলিশের ওসি আসাদ করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল ৮টার দিকে সাগরের শৈবাল পয়েন্ট থেকে আশেকের লাশ উদ্ধার করা হয়। আশেক চিত্রশিল্পী কে জি মোস্তফার ছেলে। তিনি বিজ্ঞাপনী সংস্থা মাত্রা'য় কর্মরত ছিলেন। তার লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। বিজ্ঞাপন নির্মাণের কাজে অভিনেতা আফজাল হোসেনের মালিকানাধীন বিজ্ঞাপনী সংস্থা মাত্রার ৩৫ জনের একটি দল বৃহস্পতিবার কক্সবাজার আসে। শুক্রবার সন্ধ্যার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যান তরুণ গায়ক আবিদ শাহরিয়ার, তার সহকর্মী মুত্তাকিন মাহমুদ তূর্য ও আশেক। আবিদ ও তূর্যকে কিছুক্ষণ পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যান। গভীর রাত পর্যন্ত সন্ধান চালিয়েও আশেককে উদ্ধার করা সম্ভব হয়নি। কক্সবাজারে অবস্থানরত মাত্রার অন্যতম পরিচালক সানাউল আরেফিন সাংবাদিকদের জানান, আশিকের লাশ ঢাকায় পাঠানোর ব্যবস্থা হচ্ছে। আবিদ ও তূর্যের লাশ শুক্রবার রাতেই ঢাকা পাঠানো হয়েছে বলে জানান আরেফিন। তিনি জানান, আবিদের লাশ তার চাচার কাছে হস্তান্তর হবে। তার দাফন হবে গ্রামের বাড়ি খুলনায়। আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে