২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইমচরে ট্রাক্টরচাপায় মটর সাইকেল আরোহী দুজন নিহত

চাঁদপুরের হাইমচরে ট্রাক্টরের চাপায় নিহত হয়েছে মটর সাইকেল আরোহী দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 05:32 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

চাঁদপুর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাইমচরে ট্রাক্টরের চাপায় নিহত হয়েছে মটর সাইকেল আরোহী দুজন। শুক্রবার সকাল ১০টায় উপজেলার দক্ষিণ আলগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত মো. হুসেন আখন (২৮) দক্ষিণ আলগী গ্রামের আহমেদ মিস্ত্রির ছেলে এবং মো. ফেরদৌস (২৬) একই গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। হাইমচর থানার ওসি হেলাল উদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই যুবক মটর সাইকেলে চড়ে দক্ষিণ আলগী এলাকা অতিক্রমের সময় ট্রাক্টরের নিচে পড়ে। হুসেন ঘটনাস্থলেই মারা যান। চাঁদপুর সদর হাসপাতালে আনার পথে মৃত্যু হয় ফেরদৌসের। ট্রাক্টরটি আটক করা হলেও এর চালক পলাতক বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২০ ঘ.