গাইবান্ধা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের স্থগিত হওয়া বিশপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে।
বৃহস্পতিবার ওই কেন্দ্রে ভোটগণনার পর সার্বিক ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নির্দলীয় প্রার্থী জিয়াউস-সাম জিম চৌধুরী।
এ নির্বচনের রিটার্নিং কর্মকর্তা আপেল মাহমুদ ফলাফল ঘোষণা করেন। স্থগিত কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২ হাজার ১৩৫ জন, এর মধ্যে ১ হাজার ৮৬৪ জন ভোট দিয়েছেন।
গত ২৫ জুন এ ইউনিয়নে নির্বাচনের সময় এ কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই হয়। তখন নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১০ ঘ.
bdnews24