ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রোজায় বিদ্যুৎ এবং আমন মৌসুমে সার সরবরাহ স্বাভাবিক রাখতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসকরা (ডিসি)।
এছাড়া বিদ্যুতের ট্রান্সফরমার চুরি ঠেকাতে আইন সংশোধনেরও পরামর্শ দিয়েছেন তারা।
ডিসি সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা ডিসিদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে উপস্থিত একজন ডিসি জানান, সার সরবরাহ বৃদ্ধি এবং কৃষকের হাতে সার পৌঁছানো নিশ্চিত করতে জেলা প্রশাসকরা মন্ত্রীর হস্তক্ষেপ চান।
প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, দেশে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রমজান মাসে আরো উন্নতি হবে। গত বছরের চেয়ে এবার রোজায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভাল থাকবে।
তিনি বলেন, "রমজানে যাতে লোডশেডিং আগের চেয়ে কম হয়, সে বিষয়ে নজর দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে ডিসিদের সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।"
বিদ্যুৎ ব্যবহারকারীদেরও সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানান তিনি।
ট্রান্সফরমার চুরি রোধে আইন সংশোধনের প্রস্তাব প্রসঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, "আইন করে সব কিছু হয় না। দেশে তো অনেক আইনই রয়েছে, সবগুলোর তেমন প্রয়োগ নেই। প্রচলিত আইন অনুযায়ীই আরো কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।"
শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24